…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে উপায়ের ট্রেইনি রিলেশনশিপ লিড পদে

নিজস্ব প্রতিবেদক

উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ লিড পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পদের কাজের মধ্যে রয়েছে নতুন রিটেইল এজেন্টদের যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের (ডিএইচ) কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দক্ষতা। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। অভিজ্ঞতা হিসেবে কমপক্ষে ১ থেকে ৩ বছর চাওয়া হলেও অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। কর্মস্থল দেশের যেকোনো জায়গায় হতে পারে। পদসংখ্যা নির্ধারিত নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেতন মাসিক ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টিএ/ডিএ, মোবাইল বিল ভাতা ও ইন্টারনেট বিল ভাতা।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৬।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

নাসির গ্রুপে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ও ব্যাংকিং বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ…

চাকরি হারিয়ে গাছের নার্সারিতে সাফল্য: যশোরের নূর শাহানা কলির সবুজ যাত্রা
চাকরি

চাকরি হারিয়ে গাছের নার্সারিতে সাফল্য: যশোরের নূর শাহানা কলির সবুজ যাত্রা

বৃক্ষপ্রেমী নূর শাহানা কলি। গাছেদের পরম মমতায় আগলে রাখা এই নারীর জীবনের গল্পটা কেবল এক সফল উদ্যোক্তার নয়, অপমান, বঞ্চনা আর প্রতিকূলতার বিরুদ্ধে নিজে…

চাকরি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

নবম ও দশম গ্রেডে ১৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৬ নভে…

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে ৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
চাকরি

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে ৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ ব…