…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে ৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে ৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসারসহ (সিআইও) ৮টি ভিন্ন পদে নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও) পদের জন্য ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ, সিএফএ, এফসিএমএ, এফসিএ, এফসিসিএ, সিপিএ বা সিএআইএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়; সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট বা অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই বা স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে পাঁচ বছর শীর্ষ পদে।

অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস পদের জন্য ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এমবিএ, সিএফএ বা সিএআইএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ইনভেস্টমেন্ট বা অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে।

এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য বাণিজ্যে (ফিন্যান্স বা অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ বা এমবিএস ডিগ্রি প্রয়োজন। এসিএ, এসিএমএ, সিএফএ বা এসসিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স, পোর্টফোলিও মূল্যায়ন বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত আট বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে।

এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য বাণিজ্যে (ফিন্যান্স বা অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ বা এমবিএস ডিগ্রি প্রয়োজন। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর পদের জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এলএলবি, এমবিএ-এইচআরএম বা পিজিডি-এইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহকারী পদের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস প্রয়োজন, জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

ড্রাইভার পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রয়োজন। কোনো সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জেনিটর পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রয়োজন। যেকোনো সরকারি বা করপোরেট অফিসে ক্লিনিং ও হাউসকিপিং কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত পদের বিবরণ, শর্তাবলি ও অনলাইনে আবেদনের নির্দেশনাবলি দেখতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করতে বলা হয়েছে। যেকোনো দাপ্তরিক অনুসন্ধানের জন্য প্রতিষ্ঠানটির ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

ব্যাংক এশিয়া পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল টেকনোলজি সাপোর্ট পদে জনবল নিয…

চাকরি

স্কয়ার টেক্সটাইলসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ অ্যাসিস্ট্…

চাকরি

এইচএসসি পাসেই কম্পিউটার অপারেটর নেবে আকিজ গ্রুপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।…

চাকরি

প্রাইম অফিসার পদে জনবল নেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ

প্রাইম অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি এই পদে জনবল নেওয়ার লক্ষ্যে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়…