…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক
এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।

রোববার (৮ নভেম্বর) তিনি এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ।

তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

দায়িত্ব গ্রহণের পর এসআরবি ফোর্সেসের সদস্যদের নিয়ে স্বাগত দরবারে অংশ নেন নতুন মহাপরিচালক। এসময় তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেন।

ফারুক আহমেদ বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন।

জাতীয় বিভাগের আরও খবর

সন্ধ্যা নামলেই ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী
জাতীয়

সন্ধ্যা নামলেই ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী

সন্ধ্যা নামলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চলন্ত মোটরসাইকেল, ফ্লাইওভার, আবার কখনো আড়াল কিংবা নির্জন স্থান থেকে …

দুর্নীতির কারণেই বেশিরভাগ সমবায় সমিতি দুর্বল হয়েছে: রাষ্ট্রপতি
জাতীয়

দুর্নীতির কারণেই বেশিরভাগ সমবায় সমিতি দুর্বল হয়েছে: রাষ্ট্রপতি

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, তাদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের কার্যকর বাজারজাতকরণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনের…

আতঙ্ক ছড়াতেই ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, বলল ডিএমপি
জাতীয়

আতঙ্ক ছড়াতেই ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, বলল ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা …

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯ জন
জাতীয়

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯ জন

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টাকালে নারীসহ নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।…