…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৭ শিক্ষাবর্ষের বই

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৭ শিক্ষাবর্ষের বই
ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রাপ্তির জন্য অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।

এ সময় হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। এ সময় ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয় কমিটি।

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয় সংসদীয় স্থায়ী কমিটি।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্তও বৈঠকে তুলে ধরা হয়।

এ সময় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারি নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।

শিক্ষা বিভাগের আরও খবর

বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবার শিল্পে, বাণিজ্যিক ব্যবহারে ইউজিসির বড় উদ্যোগ
শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবার শিল্পে, বাণিজ্যিক ব্যবহারে ইউজিসির বড় উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানো এবং বাণিজ্যিক ব্যবহারের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয…

আইএইউর প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য ডিআইইউ উপাচার্য এম আর কবির
শিক্ষা

আইএইউর প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য ডিআইইউ উপাচার্য এম আর কবির

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজের (আইএইউ) প্রশাসনিক পর্ষদ…

এমপিওভুক্ত শিক্ষকরাও পাচ্ছেন একই পে স্কেল, ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরাও পাচ্ছেন একই পে স্কেল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষ…

শিক্ষা

আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ নভেম্বর থেকে, শেষ ২৬ নভেম্বর

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ (আলিম) শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ২৬ নভেম্বর…