…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আইএইউর প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য ডিআইইউ উপাচার্য এম আর কবির

নিজস্ব প্রতিবেদক
আইএইউর প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য ডিআইইউ উপাচার্য এম আর কবির
ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজের (আইএইউ) প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৬-২০৩০ মেয়াদের জন্য এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন।

০৩ থেকে ০৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্থে মারডক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আইএইউর ১৭তম সাধারণ সম্মেলনে সদস্য নির্বাচনের এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দ্য ভ্যালু অব ইউনিভার্সিটিজ ইন দ্য এরা অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’।

এ নির্বাচনের বিষয়ে অধ্যাপক ড. এম আর কবির বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের ও দায়িত্বের বিষয়। তিনি মনে করেন, এ দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অর্জন, সম্ভাবনা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, একই সঙ্গে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করার সুযোগ পাবেন তিনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে উচ্চশিক্ষার গুণগত মান ও ভবিষ্যৎ উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৫০ সালে ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন। উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, একাডেমিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং বিশ্ববিদ্যালয়গুলোর সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটি কাজ করে।

বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রায় ৬০০ সদস্যপ্রতিষ্ঠান এ সংগঠনের সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষা নীতি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারে আইএইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. এম আর কবিরের এ নির্বাচন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক অঙ্গনে সম্পৃক্ততার পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্যও একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

এর মাধ্যমে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নীতিনির্ধারণ, একাডেমিক সংলাপ এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ আরও সুদৃঢ় হবে।

এ অর্জন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বৈশ্বিক উচ্চশিক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৭ শিক্ষাবর্ষের বই
শিক্ষা

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৭ শিক্ষাবর্ষের বই

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্…

বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবার শিল্পে, বাণিজ্যিক ব্যবহারে ইউজিসির বড় উদ্যোগ
শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবার শিল্পে, বাণিজ্যিক ব্যবহারে ইউজিসির বড় উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগানো এবং বাণিজ্যিক ব্যবহারের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয…

এমপিওভুক্ত শিক্ষকরাও পাচ্ছেন একই পে স্কেল, ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরাও পাচ্ছেন একই পে স্কেল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষ…

শিক্ষা

আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ নভেম্বর থেকে, শেষ ২৬ নভেম্বর

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ (আলিম) শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ২৬ নভেম্বর…