…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমবে ১–২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমবে ১–২ ডিগ্রি
ছবি: সংগৃহীত

দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। রোববার (৮ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ ও জনস্বাস্থ্য
আবহাওয়া ও পরিবেশ

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ ও জনস্বাস্থ্য

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার পৌ…

দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে, চট্টগ্রামে বৃষ্টির আভাস
আবহাওয়া ও পরিবেশ

দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে, চট্টগ্রামে বৃষ্টির আভাস

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। রোববার (৮ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…

আবহাওয়া ও পরিবেশ

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ার পরি…

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে বদলে যাচ্ছে এলাকার আবহাওয়া।…