…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক
র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
ছবি: সংগৃহীত

র‍্যাগিংয়ের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। প্রয়োজনে মামলা করে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জুনিয়রদের আইসক্রিম দিতে পারবেন, কেক খাওয়াতে পারবেন, বন্ধুত্ব করতে পারবেন। তবে ম্যানারস শেখানোর নামে কোনো র‍্যাগিং করা যাবে না। কোনো জুনিয়রকে র‍্যাগিংয়ের শিকার হতে দেওয়া হবে না।

র‍্যাগিংয়ের বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, আমরা একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। আমরা একটি নতুন মডেলের বিশ্ববিদ্যালয় গড়তে চাই, যে বিশ্ববিদ্যালয় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমরা মেধাবীদের একটি ক্ষেত্র তৈরি করেছি।

তিনি বলেন, গবেষণার জন্য এখানে ডিজিটাল লাইব্রেরি রয়েছে। তাঁর সহকর্মীরা আছেন। তিনি তাঁদের গবেষণা কার্যক্রম চালু রাখার অনুরোধ করবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে।

উপাচার্য আরও বলেন, নওগাঁর মানুষ বিশ্ববিদ্যালয়ের প্রতি যে আস্থা রেখেছে, এখন দ্বিতীয় কাজ হলো সেই আস্থার মূল্য দেওয়া। তা অর্জনের জন্য ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ এবং পাঁচটি ইউনিক ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের বাজেটে প্রথমবারের মতো সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এ সরকার শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ডিপিপি জমা দেওয়া হয়েছে, আশা করা হচ্ছে সদয় সরকার নওগাঁ বিশ্ববিদ্যালয় তথা নওগাঁর মানুষের স্বপ্ন পূরণে প্রকল্পটি দ্রুত অনুমোদন করে কাজ করার সুযোগ দেবেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথাও জানান উপাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস আছে। কারণ, তাঁর সঙ্গে যখনই দেখা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নেন।

সিন্ডিকেট সদস্য ও বগুড়ার কৃতী সন্তান মীর শাহে আলম প্রতিনিয়ত খোঁজ নেন, যাতে নওগাঁকে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায়। ইউজিসি ও মন্ত্রণালয় থেকেও অনেক সময় বলা হয়, আপনারা নওগাঁ গিয়ে দেখে আসেন কীভাবে কাজগুলো হচ্ছে।

উপাচার্য বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে নওগাঁবাসীর প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণে তাঁরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করেন।

শিক্ষা বিভাগের আরও খবর

প্রশাসনে ভালো করা শিক্ষা ক্যাডারদের দিয়েই মন্ত্রণালয় চালাচ্ছি: শিক্ষামন্ত্রী
শিক্ষা

প্রশাসনে ভালো করা শিক্ষা ক্যাডারদের দিয়েই মন্ত্রণালয় চালাচ্ছি: শিক্ষামন্ত্রী

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা প্রশাসনিক কাজে ভালো করছেন, তাদের দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন…

নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা
শিক্ষা

নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা

নওগাঁর বদলগাছীতে একটি বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে ক্ষ…

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৭ শিক্ষাবর্ষের বই
শিক্ষা

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৭ শিক্ষাবর্ষের বই

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্…