…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ডিআরইউতে প্রথমবার বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছে ১২ দল

নিজস্ব প্রতিবেদক
ডিআরইউতে প্রথমবার বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছে ১২ দল
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের চিন্তার জগৎকে আরও বিস্তৃত করা এবং যুক্তিনির্ভর চর্চার প্রসারে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ ডিবেটিং ক্লাবের উদ্যোগে এবং ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) সহযোগিতায় শুরু হয়েছে এ প্রতিযোগিতা। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ১২টি দল অংশ নিচ্ছে।

রোববার (৮ নভেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআরইউর সিনিয়র সদস্য আশীষ কুমার দে, ডিআরইউ ডিবেটিং ক্লাবের সদস্য সচিব শেখ মো. আরীফ, ক্লাবের নির্বাহী সদস্য কাজী শহীদুল আলম, ডিআরইউ সদস্য মোস্তফা মল্লিক, রাশেদ রাব্বী, মনির হোসেন, প্রতীক এজাজ ও সুশান্ত কুমার সিনহা।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক ও ডিবেটিং ক্লাবের নির্বাহী সদস্য নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দল হলো— বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম ও রিপোর্টার্স এগেইনস্ট করাপশন।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় সনাতন পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিতর্ক মানুষকে বহুমাত্রিক চিন্তা করতে সহযোগিতা করে। চিন্তার প্রসারতায় বিতর্কের প্রয়োজনীয়তা অপরিসীম।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিবেটিং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতায় সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকরা সব সময়ই বিতর্কের সঙ্গে যুক্ত থাকেন। কোনো প্রসঙ্গ সামনে এলেই তা ক্রসচেক করে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করতে হয়। ডিআরইউ ডিবেটিং ক্লাব সদস্যদের চিন্তার জগৎকে আরও বিস্তৃত করবে বলে তিনি বিশ্বাস করেন।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউর সদস্যদের মধ্যে অনেক ভালো বিতার্কিক রয়েছেন, যারা দেশসেরা। প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে অংশগ্রহণকারী ১২টি দলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

জাতীয় বিভাগের আরও খবর

তিন রাতে সাভার-ধামরাইয়ে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ
জাতীয়

তিন রাতে সাভার-ধামরাইয়ে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।…

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সন্ধ্যায় নয় ককটেল বিস্ফোরণ, আটক ৩

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক নয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।…

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ
জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনে মাছ ধরতে যাওয়া ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা …

সন্ধ্যা নামলেই ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী
জাতীয়

সন্ধ্যা নামলেই ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী

সন্ধ্যা নামলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চলন্ত মোটরসাইকেল, ফ্লাইওভার, আবার কখনো আড়াল কিংবা নির্জন স্থান থেকে …