…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

তৃণমূল ক্রিকেটারদের মাঠে ফেরাতে চট্টগ্রামে শুরু হচ্ছে একাডেমি কাপ

নিজস্ব প্রতিবেদক
তৃণমূল ক্রিকেটারদের মাঠে ফেরাতে চট্টগ্রামে শুরু হচ্ছে একাডেমি কাপ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট লিগ বন্ধ থাকায় মাঠের বাইরে থাকা তৃণমূলের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে চট্টগ্রামে শুরু হচ্ছে ‘আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট ২০২৬’।

আগামী ১০ নভেম্বর থেকে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট।

রোববার (৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব দিদারুল আলম চৌধুরী।

তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর ২১টি এবং চন্দনাইশ, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলার তিনটি একাডেমিসহ মোট ২৪টি দল টুর্নামেন্টে অংশ নেবে।

প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তৃণমূল ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি করতে প্রতি ম্যাচের একাদশে প্রথম বিভাগের অন্তত একজন ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ১৬ সদস্যের স্কোয়াডে প্রথম বিভাগের খেলোয়াড় রাখা যাবে সর্বোচ্চ দুজন।

আয়োজকেরা জানান, তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করা এবং চট্টগ্রামের ক্রিকেটে নতুন খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আকবার ৭ গ্রুপ। কো-স্পন্সর আম্বিয়া গ্রুপ।

সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রয়্যাল হাট, এ্যাটরাস ইমপোর্টাস ও স্পর্টিফাই ইভেন্টস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ বল ও লজিস্টিক সহায়তা দিচ্ছে।

খেলা বিভাগের আরও খবর

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস
খেলা

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস

স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আটলান্টা ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারিয়েছে সিনসিনাটি বেঙ্গলস। দলের কোয়ার্টারব্যাক জো বারো তিনটি…

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস
খেলা

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস

যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলে সপ্তাহ ১০-এর এপি পোলে শীর্ষস্থান দখল করেছে জর্জিয়া বুলডগস। শনিবার রাতে ওলে মিসকে ৪২-৭ ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা এক নম্বর…

খেলা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব, আশা ছাড়ছেন না হৃদয়

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড পেরিয়ে যেতে হবে অনেকদূর…

খেলা

ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় ৪-৪ ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের, তবু অবনমন অঞ্চলেই থাকল

ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে ৪-৪ ড্র আদায় করে নিয়েছে…