…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’: সাফে রেফারিং নিয়ে ক্ষুব্ধ লঙ্কান কোচ

নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’: সাফে রেফারিং নিয়ে ক্ষুব্ধ লঙ্কান কোচ
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ার পর রেফারি ও টুর্নামেন্ট আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ করেন, বাণিজ্যিক স্বার্থ বা পক্ষপাতিত্বের মাধ্যমে যদি টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতেই চাওয়া হয়, তবে অন্যান্য দলগুলোর সময় নষ্ট না করে সরাসরি ওই দুই দলকে ফাইনাল ম্যাচটি দিয়ে দেওয়া উচিত।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচে শ্রীলঙ্কা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পুরো সময় জুড়েই রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন আল মুতাইরি।

রেফারির ভুল সিদ্ধান্ত ও ভিএআর না থাকা প্রসঙ্গে কোচ ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রুপ পর্ব থেকেই যদি ভিএআর থাকত, আমি বিশ্বাস করি তাদের দ্বিতীয় গোলটা অফসাইড ছিল। আর আমাদেরও একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা পাইনি।

ভুটানের বিপক্ষেই যদি এই সমস্ত ভুল হতে পারে, তবে স্বাগতিক দেশ বাংলাদেশের বিপক্ষে আমাদের সঙ্গে কী ঘটবে? এটাই সাফের কাছে আমার প্রশ্ন, বলেন আল মুতাইরি।

টুর্নামেন্টের বাণিজ্যিক নীতি ও পক্ষপাতিত্বের দিকে ইঙ্গিত করে আল মুতাইরি আরও যোগ করেন, যদি বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তবে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুই দলের মধ্যেই আয়োজন করুন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।

ভিএআর চালুর খরচ নিয়ে আয়োজকদের একহাত নিয়ে তিনি প্রশ্ন তোলেন, যদি আপনারা টাকা খরচ করতেই না পারেন, তবে টুর্নামেন্ট আয়োজন করেন কেন? অন্তত যদি বাইরে থেকে রেফারি আনেন, তবে ভিএআর রাখুন। শেষ সেমিফাইনাল আর ফাইনালে গিয়ে কেন ভিএআর চালু করেন?

তবে এতকিছুর পরও আসন্ন বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো ভয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, আমি কেবল আমার বাবাকে ভয় পেতাম, তাই আমি কাউকে বা কোনো কিছুকেই ভয় পাই না। ফুটবল মাঠে খেলা হবে ১১ জনের বিরুদ্ধে ১১ জন।

আমি একটা কথা প্রতিশ্রুতি দিচ্ছি; শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি সাফ ইতিহাসের সেরা ম্যাচ হবে, বলেন আল মুতাইরি।

ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে ড্রয়ের ফলে সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানেরও।

আজ জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টিও আদায় করে দলটি। তবে অধিনায়ক চেনচোর স্পটকিক ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। পেনাল্টি মিসের আক্ষেপ অবশ্য বেশিক্ষণ রাখতে হয়নি ভুটানকে। ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে গ্রুপসেরা হওয়ার লড়াই এখনো বাকি।

আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কা ড্র করলেই সেমিফাইনালে উঠবে। অন্যদিকে বাংলাদেশ দুই বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা। ভুটানের সেমিফাইনালের ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপর।

এদিকে বাংলাদেশের কোচ টমাস ডুলির জন্যও ম্যাচটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। সকাল ১০টায় দলের অনুশীলন শেষ করে খেলোয়াড়দের নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলে যান তিনি। শ্রীলঙ্কার খেলার ধরন, শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। কারণ, ১১ নভেম্বর এই দলটির বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের প্রস্তুতিও এগোচ্ছে। শেখ মোরছালিন আজ পুরো সময় অনুশীলন করেছেন। তবে তপু বর্মণের চোট এখনো পুরোপুরি সারেনি। দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার।

খেলা বিভাগের আরও খবর

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস
খেলা

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস

স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আটলান্টা ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারিয়েছে সিনসিনাটি বেঙ্গলস। দলের কোয়ার্টারব্যাক জো বারো তিনটি…

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস
খেলা

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস

যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলে সপ্তাহ ১০-এর এপি পোলে শীর্ষস্থান দখল করেছে জর্জিয়া বুলডগস। শনিবার রাতে ওলে মিসকে ৪২-৭ ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা এক নম্বর…

খেলা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব, আশা ছাড়ছেন না হৃদয়

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড পেরিয়ে যেতে হবে অনেকদূর…

খেলা

ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় ৪-৪ ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের, তবু অবনমন অঞ্চলেই থাকল

ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে ৪-৪ ড্র আদায় করে নিয়েছে…