…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

‘সাফ চায় বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক’, রেফারিং নিয়ে ক্ষোভ শ্রীলঙ্কার কোচের

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরির সংবাদ সম্মেলন বড়ই উপভোগ্য ছিল। আজ রাতে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ভুটান ম্যাচ ড্র হওয়ার পর রেফারিং ও সাফের কড়া সমালোচনা করেছেন তিনি।

শ্রীলঙ্কা ম্যাচে ভালো ফুটবল খেলেছে। এরপরও জিততে না পারায় রেফারির দিকে আঙুল তুলেছেন লঙ্কার কোচ মুতাইরি। তিনি বলেন, ‘আমাদের ন্যায্য অন্তত একটা পেনাল্টি দেয়নি। আমাদের ফরোয়ার্ডকে ছয় বার ফাউল করলেও রেফারি কিছুই দেখাননি। উল্টো ভুটানের পক্ষে বরাবরই বাঁশি বেজেছে। যা বাংলাদেশের পক্ষেই গেছে। সাফ চায় বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলুক। আমরা তাহলে অন্য দেশগুলো প্রীতি ম্যাচ খেলি।’

বাংলাদেশ আজ খেলেনি। এরপরও বাংলাদেশ প্রসঙ্গ কেন আসছে? এমন প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কার কুয়েতি কোচ বলেন, ‘সাফে স্বাগতিক দল বরাবরই সুবিধা পায়। ২০২৩, ২০২১ কিংবা আগের আসরগুলো চেক করেন। এমনকি এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হলে অন্য দলের কোচ শ্রীলঙ্কার কথাও বলত।’

এবার সাফে রেফারির মান উন্নত করার জন্য দক্ষিণ এশিয়ার বাইরের রেফারি আনা হয়েছে। ভিএআর সেমিফাইনাল ও ফাইনালে প্রয়োগ হবে। এ নিয়েও প্রশ্ন তুলেছেন মুতাইরি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের সকল ম্যাচই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই ভিএআর থাকা দরকার। আর্থিক কারণে সব ম্যাচে ভিএআর না রাখতে পারলে টুর্নামেন্ট আয়োজন করা দরকার নাই।’

শ্রীলঙ্কা কোচের মতো মালদ্বীপের কোচ স্টিভেন ভিএআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান ম্যাচের পর। তিনি বলেন, ‘কিছু গোল ও আক্রমণ নিয়ে সংশয় রয়েছে। ভিএআর থাকলে হয়তো চিত্র অন্য রকম হতে পারত।’

লঙ্কা-ভুটান ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ২ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করলে গোল ব্যবধানে ভুটান সেমিফাইনাল খেলবে।

শ্রীলঙ্কা কোচের কাছে বাংলাদেশ-ভুটান ম্যাচ হবে সাফের ইতিহাসে সেরা। তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই জয়ের জন্য খেলবে। ম্যাচটি সাফের ইতিহাসের সেরা ম্যাচের একটি হবে।’

বাংলাদেশ ইতিমধ্যে সেমিফাইনালে উঠেছে, শ্রীলঙ্কার ড্র করলেই হবে। এরপরও সেই ম্যাচের কেন এত গুরুত্ব থাকবে? এমন প্রশ্নের জবাবে মুতাইরি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেলে র‍্যাংকিংয়ে প্রভাব পড়বে। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ড্র, সেখানে বাংলাদেশ আমাদের সাথে হারলে দুই নম্বর পটে পড়তে পারে সেক্ষেত্রে তাদের হংকং-ইয়েমেনের সাথে খেলতে হতে পারে। ফলে বাংলাদেশ এই ম্যাচ জয়ের জন্যই খেলবে।’

খেলা বিভাগের আরও খবর

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস
খেলা

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস

স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আটলান্টা ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারিয়েছে সিনসিনাটি বেঙ্গলস। দলের কোয়ার্টারব্যাক জো বারো তিনটি…

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস
খেলা

এপি পোলে শীর্ষে জর্জিয়া, ওলে মিসকে ৪২-৭ গোলে উড়িয়ে দিল বুলডগস

যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলে সপ্তাহ ১০-এর এপি পোলে শীর্ষস্থান দখল করেছে জর্জিয়া বুলডগস। শনিবার রাতে ওলে মিসকে ৪২-৭ ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা এক নম্বর…

খেলা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব, আশা ছাড়ছেন না হৃদয়

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড পেরিয়ে যেতে হবে অনেকদূর…

খেলা

ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় ৪-৪ ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের, তবু অবনমন অঞ্চলেই থাকল

ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে ৪-৪ ড্র আদায় করে নিয়েছে…