…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়তে হবে, মুসলিম অভিবাসীদের উদ্দেশে চ্যান্সেলর মের্ৎস

নিজস্ব প্রতিবেদক
ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়তে হবে, মুসলিম অভিবাসীদের উদ্দেশে চ্যান্সেলর মের্ৎস
ছবি: সংগৃহীত

জার্মানির মুসলিম অভিবাসীদেরকেও দেশটিতে হওয়া হলোকাস্ট বা ইহুদি গণহত্যার ঐতিহাসিক দায়দায়িত্ব স্বীকার করতে হবে। এই দায়িত্ব যাঁরা স্বীকার করবেন না, তাঁদের জার্মানি ছেড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

জার্মানির রাজধানী বার্লিনে গত শুক্রবার ইহুদি ক্রীড়াবিদদের এক সংবর্ধনা অনুষ্ঠানে মের্ৎস এ কথা বলেন। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) সূত্রে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং।

বার্লিনে চ্যান্সেলরের কার্যালয়ে ২০২৬ সালের ‘মাকাবিয়া’ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইহুদিদের এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। এটি ‘ইহুদি অলিম্পিক’ নামেও পরিচিত।

অনুষ্ঠানে একজন বাস্কেটবল প্রশিক্ষক মের্ৎসকে বলেন, তাঁর দলের ইহুদি ক্রীড়াবিদেরা জার্মানির রাস্তায় ডেভিডের তারকা চিহ্নসংবলিত লাল মাকাবি ট্রেনিং জ্যাকেট পরে বের হতে ভয় পান। কারণ, এ কারণে তাঁদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এর জবাবে মের্ৎস জার্মানির সাবেক রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ১৯৮৫ সালে দেশটির সংসদে দেওয়া একটি ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ তোলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই ভাষণে নাৎসি বাহিনীর অপরাধ এবং লাখ লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যার দায় ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন ভাইৎসেকার।

১৯৮৫ সালের ৮ মে দেওয়া ওই ভাষণে ভাইৎসেকার বলেছিলেন, ‘অতীতে যা ঘটেছিল, তার জন্য তরুণেরা দায়ী নয়; কিন্তু ইতিহাসে সেই ঘটনার পরিণতি কী হবে, তার জন্য তারা দায়ী।’

মের্ৎস বলেন, ভাইৎসেকারের এই কথাগুলো তাঁর কাছে পাথরে খোদাই করা সত্যের মতো অটল। এই দায়িত্ব জার্মানির সমগ্র সমাজের জন্য প্রযোজ্য।

বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসলামি দেশগুলো থেকে যাঁরা জার্মানিতে আসেন, তাঁদের ক্ষেত্রেও আমাদের দেশের এই ঐতিহাসিক দায়িত্ব ঠিক একইভাবে প্রযোজ্য। আর কেউ যদি এই দায়িত্ব মেনে না চলেন, তাহলে তাঁকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।’

মুসলিম অভিবাসীদের একাংশের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রসঙ্গেই মের্ৎস এ মন্তব্য করেন।

ইউরোপ বিভাগের আরও খবর

ক্রাকোভের প্রধান চত্বর ফের খুলল গুলির ঘটনার এক দিন পর, নিহত ৬, আহত ১৫
ইউরোপ

ক্রাকোভের প্রধান চত্বর ফের খুলল গুলির ঘটনার এক দিন পর, নিহত ৬, আহত ১৫

পোল্যান্ডের ক্রাকোভের ঐতিহাসিক প্রধান চত্বর রোববার, ৮ নভেম্বর জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। এর মাত্র এক দিনের কিছু বেশি সময় আগে সেখানে এক …

উরুগুয়ে সফর শেষে আর্জেন্টিনায় পোপ লিও, নারীদের প্রতি শ্রদ্ধা
ইউরোপ

উরুগুয়ে সফর শেষে আর্জেন্টিনায় পোপ লিও, নারীদের প্রতি শ্রদ্ধা

পোপ লিও চতুর্দশ রোববার উরুগুয়ে সফর শেষ করেছেন। সফরের শেষ অনুষ্ঠানে তিনি সেই নারীদের প্রশংসা করেন, যাঁরা ক্যাথলিক বিশ্বাসকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে …

জার্মান সংসদের সামনে জার্মান পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা, আটক ৩
ইউরোপ

জার্মান সংসদের সামনে জার্মান পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা, আটক ৩

জার্মানির রাজধানী বার্লিনে সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকার জন্য নির্ধারিত স্ট্যান্ড থেকে জার্মানির পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর…

ইইউতে ফেরা নিয়ে ‘বৃত্তাকার বিতর্ক’ চান না লিসা নান্দি, ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে
ইউরোপ

ইইউতে ফেরা নিয়ে ‘বৃত্তাকার বিতর্ক’ চান না লিসা নান্দি, ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে

যুক্তরাজ্যের ইইউতে ফেরা নিয়ে ‘বৃত্তাকার বিতর্ক’ এড়াতে চান সংস্কৃতিমন্ত্রী লিসা নান্দি। তবে গণভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রীর উচিত…