…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।

রবিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার তাগিদ দেন।

একই সাথে তিনি দলের আদর্শ ও কর্মসূচি ছড়িয়ে দিয়ে জনগণের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার জন্য নবগঠিত আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংগঠনিক শক্তি জোরদার করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা সঞ্চার এবং আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সুসংগঠিত রাখার উদ্দেশ্যেই নতুন করে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রাজনীতি বিভাগের আরও খবর

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে
রাজনীতি

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক…

হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী
রাজনীতি

হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সন্তানদের রক্ত ঝরাতে যারা দ্বিধা করে না,…

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন
রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক ও তানভ…

পোশাকশিল্পে নাশকতার ছায়া, ৯০ দিন বন্ধ থাকলে ভেঙে পড়বে অর্থনীতি: সতর্ক করলেন অর্থনীতিবিদরা
রাজনীতি

পোশাকশিল্পে নাশকতার ছায়া, ৯০ দিন বন্ধ থাকলে ভেঙে পড়বে অর্থনীতি: সতর্ক করলেন অর্থনীতিবিদরা

দেশের অর্থনীতির প্রাণশক্তি তৈরি পোশাকশিল্প এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিযোগ এবং ঢাকা মহানগর পুলিশের গো…