…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক
৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে
ছবি: সংগৃহীত

স্বল্প খরচে কৃষিপণ্যসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। কিন্তু কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে আশানুরূপ সাড়া মেলেনি। ফলে সেগুলো রেলের গলার কাঁটায় পরিণত হয়েছে। অবশেষে সেই কাঁটা সারাতে লাগেজ ভ্যানগুলোকে যাত্রীবাহী কোচে রূপান্তরের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের পরিবহন বিভাগ সূত্র জানিয়েছে, কম সময়ে স্বল্প খরচে কৃষিসহ নানান পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান কেনার জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০২০ সালের ৩১ আগস্ট ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (রোলিং স্টক সংগ্রহ) প্রকল্পের আওতায় চীন থেকে আমদানি করা হয় ১২৫টি লাগেজ ভ্যান। এর মধ্যে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ।

এসব লাগেজ ভ্যান রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বহরে যুক্ত করা হয়। ৮ থেকে ৯ টন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যানের দাম পড়ে ৩ কোটি ৫ লাখ এবং প্রতিটি মিটারগেজ লাগেজ ভ্যানের দাম ধরা হয় ২ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ২৮টি ফ্রিজিং লাগেজ ভ্যান।

এর আগে পুরোনো লাগেজ ভ্যান ছিল ৫০টি, যার ১৮টি সচল ছিল।

সূত্রটি আরও জানায়, তিন বছর আগে ট্রেনগুলোতে লাগেজ ভ্যান যুক্ত করা হলেও কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। নতুন এসব লাগেজ ভ্যান যুক্ত হওয়ার আগে মাসে গড়ে পার্সেল পরিবহনে রেলের আয় হতো ৭২ লাখ টাকা। লাগেজ ভ্যানগুলো যুক্ত হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৭৭ লাখ টাকায়। অর্থাৎ রেলওয়ে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করে গড়ে প্রতি মাসে আয় করছে মাত্র ৭ লাখ টাকা।

লাগেজ ভ্যানগুলো অব্যবহৃত পড়ে থাকার কারণ খতিয়ে দেখতে গত বছরের ৫ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভার কার্যপত্র অনুযায়ী, রেলওয়ের ১২৫টি লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহার হচ্ছে। অব্যবহৃত থাকছে বাকি ৯৫ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে লাগেজ ভ্যানগুলোকে যাত্রীবাহী কোচে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, গত ১৮ অক্টোবর রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শনে আসেন। এ সময় লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনে ব্যবহারের প্রস্তাব উপস্থাপন করা হয়। কীভাবে বগিগুলো রূপান্তর করা যেতে পারে, তাও দেখানো হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেল কারখানার এক প্রকৌশলী বলেন, কারখানায় বর্তমানে যন্ত্রাংশের তীব্র সংকট। এর জন্য অধিকাংশ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনের জন্য কোচে রূপান্তর করাটা অত্যন্ত ব্যয়বহুল, যা হবে আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ কাজে রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও কাজ করেছেন।

তিনি জানান, রোববার পঞ্চগড় পর্যন্ত কোচগুলোর ট্রায়াল রান অনুষ্ঠিত হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি
অর্থনীতি ও ব্যবসা

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ…

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা
অর্থনীতি ও ব্যবসা

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা

দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়…

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি ও ব্যবসা

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা রাখার প…

তারল্যসংকটের ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
অর্থনীতি ও ব্যবসা

তারল্যসংকটের ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে তারল্যসংকটে থাকা বেসরকারি ব্যাংকগুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত (এফডিআর) রাখা নিয়ে তীব্র অসন্তো…