…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, আইন লঙ্ঘনে কঠোর শাস্তির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, আইন লঙ্ঘনে কঠোর শাস্তির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনায় ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এসপিএর তথ্যমতে, ফেরত পাঠানোদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৪৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ১৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩৫৩ জন রয়েছেন।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে গ্রেপ্তার করেছে সীমান্ত কর্তৃপক্ষ। আর অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োজিত করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করলে কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্যান্য সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

পাশাপাশি, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দিতে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কাতারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায়…

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ব্যাহত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার ১৬১ যাত্রী
প্রবাস

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ব্যাহত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৮৬টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ১৬১ জ…

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিবারের পাশে সরকার, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় তি…

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ৬

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সবার স্থায়ী ঠিকানা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায়। এ ঘটনায় আহত …