…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দোয়া কবুলের পাঁচটি বিশেষ সময়, কোরআন-হাদিসের আলোকে

নিজস্ব প্রতিবেদক
দোয়া কবুলের পাঁচটি বিশেষ সময়, কোরআন-হাদিসের আলোকে
ছবি: সংগৃহীত

দোয়া হলো মুমিনের হাতিয়ার এবং আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের সবচেয়ে সুন্দর মাধ্যম। তবে প্রাত্যহিক জীবনের কিছু বিশেষ মুহূর্ত ও সময় রয়েছে, যে সময়ে আল্লাহর দরবারে হাত তুললে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না।

কোরআন ও হাদিসের আলোকে দোয়া কবুলের তেমনি পাঁচটি মহামূল্যবান সময়ের কথা বলা হয়েছে, যেগুলোতে বান্দার আকুতি ও প্রার্থনা বিশেষভাবে কবুল হয়।

রাতের শেষ তৃতীয়াংশ বা তাহাজ্জুদের সময়টি দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময়। হাদিসে এসেছে, এই সময়ে মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন—কে আছো আমাকে ডাকবে, আমি সাড়া দেব? কে আছো আমার কাছে চাইবে, আমি দান করব? কে আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব? (সহিহ বুখারি ও মুসলিম)

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের একটি নির্দিষ্ট সময়ে দোয়া কবুল হয়। অধিকাংশ ইসলামি স্কলারের মতে, জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত বা মাগরিবের আগপর্যন্ত সময়টি দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম মুহূর্ত।

আজান শেষ হওয়া থেকে ইকামত শুরু হওয়া পর্যন্ত সংক্ষিপ্ত সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী (সা.) বলেছেন, এই মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। (জামে তিরমিজি)

বান্দা যখন সিজদায় অবনমিত হয়, তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। রাসুলুল্লাহ (সা.) সিজদায় বেশি বেশি দোয়া করার তাগিদ দিয়ে বলেছেন, এটি আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মুহূর্ত। (সহিহ মুসলিম)

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ ও দরুদ পাঠের পর এবং সালাম ফেরানোর আগের মুহূর্তটি দোয়া কবুলের জন্য অত্যন্ত উপযোগী।

দোয়া কবুলের জন্য নির্দিষ্ট এই সময়গুলোর পাশাপাশি অন্তরের আকুতি, হালাল রিজিক ও দৃঢ় বিশ্বাস অত্যন্ত জরুরি।

আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই বরকতময় মুহূর্তগুলোতে বেশি বেশি ইস্তিগফার ও প্রার্থনা করা প্রতিটি মুমিনের কর্তব্য।

জাতীয় বিভাগের আরও খবর

আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? যা বলে ইসলাম
জাতীয়

আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? যা বলে ইসলাম

আজান শুনলেই মাথায় কাপড় টেনে মাথা ঢেকে নেন অনেক মুসলিম নারী। দীর্ঘদিন ধরে এটি আমাদের সমাজে প্রচলিত একটি অভ্যাস, যা অনেকেই আজানের প্রতি সম্মান ও ধর্মী…

জাতীয়

ফ্যাসিবাদের আমলে সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে: আবদুস সালাম

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ব…

জাতীয়

আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হচ্ছে পতেঙ্গা, সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে সাজবে খেজুরতলা

চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর…

জাতীয়

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক; ‘ভয় দেখিয়ে বাধ্য করেছে জসিম’

রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার সামনেই বিস্ফোরণ…