…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাজেয়াপ্ত হবে শেখ হাসিনার সম্পদ, হলফনামায় মিলল সম্পদের হিসাব

নিজস্ব প্রতিবেদক
বাজেয়াপ্ত হবে শেখ হাসিনার সম্পদ, হলফনামায় মিলল সম্পদের হিসাব
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দেশের কোনো প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। শুধু মৃত্যুদণ্ডই নয়, রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পত্তি থেকে পাওয়া অর্থ জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতির গুরুত্ব বিবেচনা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর দেওয়া এই রায়ের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

কিন্তু ভারতে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর দেশে কী পরিমাণ সম্পত্তি রয়েছে? সেই উত্তর খুঁজে পাওয়া গেল ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা থেকে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই ভারতে আশ্রয় নেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

সেই সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হয়। শেখ হাসিনার পাশাপাশি মামলায় আসামি করা হয় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর মধ্যে মামুন ছাড়া বাকি দুই আসামিকে পলাতক দেখিয়ে বিচার সম্পন্ন হয়।

বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের দণ্ড দেওয়া হয়।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(এ) ধারা অনুসারে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের সম্পত্তি আইনের ২০(এ) ধারায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো।

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত এই মামলায় সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আহত বিক্ষোভকারীদের আঘাত ও ক্ষতির গুরুত্ব বিবেচনা করে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আইনের ২০(এ) ধারায় বলা হয়েছে, অপরাধের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে উপযুক্ত মনে করলে ট্রাইব্যুনাল যেকোনো পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দিতে পারে। যদি দোষী সাব্যস্ত ব্যক্তি বা তার বিদ্যমান সম্পদ থেকে ক্ষতিপূরণ আদায় করা না যায়, তবে এই পরিমাণ অর্থ ভবিষ্যতে তার মালিকানাধীন বা অর্জিত যেকোনো সম্পদ থেকে আদায়যোগ্য হবে।

গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পলাতক আসামি শেখ হাসিনা ও পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও ভিকটিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার আদেশ দিয়েছেন। রায়ে ট্রাইব্যুনাল সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চিঠিতে আরও বলা হয়, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে না নিলে তারা যেকোনো সময় এসব সম্পত্তি ভোগ, বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরণসংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল করে দিতে পারেন।

এমতাবস্থায়, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাইব্যুনালের আদেশমতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভিকটিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের (আসন নম্বর ২১৭) জন্য দেওয়া হলফনামায় দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের দিন অস্থাবর সম্পদ হিসেবে শেখ হাসিনার কাছে নগদ টাকা ছিল ২৮ হাজার ৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছিল দুই কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৬০৭ টাকা। সঞ্চয়পত্রে দেখানো হয়েছে ২৫ লাখ টাকা এবং এফডিআরে ৫৫ লাখ টাকা।

তিনটি মোটরগাড়ি এবং অলংকারের মূল্য দেখানো হয়েছে ১৩ লাখ ২৫ হাজার টাকা (অর্জনকালীন মূল্য)। আসবাবপত্রের মূল্য সাত লাখ ৪০ হাজার টাকা।

স্থাবর সম্পদ হিসেবে দেখানো হয়েছে, কৃষিজমির পরিমাণ ১৫ দশমিক ৩ বিঘা। অকৃষি জমি রয়েছে ঢাকার পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৯ নম্বর প্লটে। রয়েছে তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক জমি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(এ) ধারায় ক্ষতিপূরণের বিধান থাকলেও তা আদায়ের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলা নেই। বিষয়টি সামনে আসার পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, আইনে ও রুলস অব প্রসিডিউরে সম্পত্তি বাজেয়াপ্ত এবং জরিমানা করার বিধান রয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও আছে। তবে বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি বা অর্থ আদায়ের প্রক্রিয়া স্পষ্ট করা হয়নি। প্রচলিত ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট’ অথবা ফৌজদারি কার্যবিধির ৩৮৬ ধারায় বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি ও জরিমানা আদায়ের বিধান রয়েছে। রায়ে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে এসব আইন অনুসরণের কথা উল্লেখ থাকলে সরকারের পক্ষে আদেশ বাস্তবায়ন সহজ হবে।

জাতীয় বিভাগের আরও খবর

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার …

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা
জাতীয়

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নো…

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসছে মজুরি বোর্ড

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো বসছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…