…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা
ছবি: সংগৃহীত

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এ ছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে।

তুরস্ক সফরে বাংলাদেশের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক বিষয়, বিশেষ করে ড্রোন কারখানা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না—জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এগুলো সামরিক সহযোগিতার অংশ।

তবে বগুড়ায় ড্রোন কারখানা বা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। এগুলো পরে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর সফরে ঢাকার বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুরস্কের কোম্পানি চেলেবির সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না—জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এটি কোনো একক দ্বিপাক্ষিক সফর নয়, বরং একটি আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইন বৈঠক।

তাই সুনির্দিষ্ট বা বড় কোনো বাণিজ্যিক চুক্তির চেয়ে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাবেন। ১২ নভেম্বর তিনি কপে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, আগামী ১১-১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিভাগের আরও খবর

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার …

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসছে মজুরি বোর্ড

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো বসছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন
জাতীয়

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন

ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়…