…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে গেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পরপরই পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ফায়ার সার্ভিসকে জানায় এবং ঘটনাস্থলে যায়।

অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী পালিয়ে যাননি, তারা প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছেন, তাঁদের সংশ্লিষ্টতার কারণে এ ঘটনা ঘটেছে।

সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আলী হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আন্দোলনকারীরা তাঁর স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তাঁর ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।

জাতীয় বিভাগের আরও খবর

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার …

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা
জাতীয়

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নো…

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসছে মজুরি বোর্ড

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো বসছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…