…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পরীমনির

নিজস্ব প্রতিবেদক
গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পরীমনির
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, অনুষ্ঠানস্থলে ভাঙচুরের পাশাপাশি উপস্থিত শিল্পীদেরও হেনস্তার শিকার হতে হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। গুলশানের শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে চলা একটি অনুষ্ঠানের শেষ দিন ছিল রোববার।

পরীমনি জানান, অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন ব্যক্তি আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। ঘটনাটিকে পরিকল্পিত বলেও দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

অনুষ্ঠানে আরও শিল্পী উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন।

লাইভে তিনি আরও বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন করেন তিনি।

পরীমনি বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’

শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগও করেন এই অভিনেত্রী। তার প্রশ্ন, এসব ভাঙচুরের দায় কে নেবে? কারও সঙ্গে ব্যক্তিগত ক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে তা মীমাংসার আহ্বান জানান তিনি।

এদিকে, ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

জাতীয় বিভাগের আরও খবর

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার …

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা
জাতীয়

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নো…

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসছে মজুরি বোর্ড

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো বসছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…