…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন, দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বরগুনা পৌরশহরের পুলিশ লাইন এলাকায় পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। পরে দিবাগত মধ্যরাতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। কারা এবং কেন বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

পুলিশ লাইনের সামনে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জাতীয় বিভাগের আরও খবর

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ‘কোনো বক্তব্য নাই’ পররাষ্ট্র সচিবের, কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার …

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা
জাতীয়

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জোরালো সম্ভাবনা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নো…

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসছে মজুরি বোর্ড

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো বসছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…