…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুলে যোগ দিলেন জাস্টিন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে তিনি ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত শুক্রবার (৬ নভেম্বর) এ নিয়োগের ঘোষণা দেয়।

৫৪ বছর বয়সী ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে লিবারেল পার্টি দীর্ঘ সময় কানাডার কেন্দ্রীয় সরকার পরিচালনা করে।

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ওয়ার্ল্ড লিডার্স সার্কেল সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর মাধ্যমে অভিজ্ঞ বিশ্বনেতারা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের নীতিনির্ধারক ও নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখেন।

এই নেটওয়ার্কে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো জানিয়েছেন, তাঁর প্রধানমন্ত্রীত্বের এক দশকে বিশ্ব ভূরাজনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি, আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন, বৈশ্বিক সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা পুনর্গঠন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।

তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ব্লাভাটনিক স্কুলের ডিন অধ্যাপক নাইরে উডস বলেছেন, এক দশকের সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা ট্রুডো শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তাঁর অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি নভেম্বরের শেষ দিকে ট্রুডোর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এটি তাঁর আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও নীতিনির্ধারণবিষয়ক নতুন অধ্যায়ের সূচনা।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

অভিযোগে তদন্ত কমিটি ও শোকজেই সীমাবদ্ধ ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠন, কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ক…

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ
শিক্ষা

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভা…

ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ শিবির সভাপতির
শিক্ষা

ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ শিবির সভাপতির

ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন—এমন অভিযোগ করেছেন শ…

শিক্ষা

জিয়াউর রহমানের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর …