…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা, ক্ষুব্ধ ভারত

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা, ক্ষুব্ধ ভারত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারত।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অনুমোদিত এই সহায়তা প্যাকেজের আওতায় পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের দিকনির্ণয়, যোগাযোগ ও প্রতিরক্ষাব্যবস্থা আধুনিক করা হবে। তবে এই প্যাকেজে সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র-সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত নেই।

বিশ্লেষকদের আশঙ্কা, আধুনিকায়নের ফলে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের কার্যক্ষমতা বাড়বে। এতে ভারতের বিরুদ্ধে দেশটির বিদ্যমান সামরিক সক্ষমতা আরও কার্যকর হতে পারে। বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান হিসেবে এফ-১৬-এর ভূমিকার বিষয়টি ভারতের উদ্বেগ বাড়িয়েছে।

এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ দিকে ফিলিপাইনের সেবুতে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে পাকিস্তানের এফ-১৬ কর্মসূচি আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেন রাজনাথ।

ভারতের আপত্তির মূল কারণ, ওয়াশিংটন একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিচ্ছে।

ভারতের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।

আমেরিকা বিভাগের আরও খবর

অর্থনীতি মানুষের সেবায় হতে হবে, মিলেইয়ের কৃচ্ছ্রতা নীতির সমালোচনায় পোপ লিও
আমেরিকা

অর্থনীতি মানুষের সেবায় হতে হবে, মিলেইয়ের কৃচ্ছ্রতা নীতির সমালোচনায় পোপ লিও

পোপ লিও চতুর্দশ বলেছেন, আর্জেন্টিনার অর্থনীতি দরিদ্রসহ সবার উপকারে আসতে হবে। বুয়েনস এইরেসে পৌঁছে দেওয়া বক্তব্যে তিনি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের …

ব্যাংক ধসে লাখ লাখ গ্রাহকের টাকা আটকে গেল, অভিশংসনে ক্ষমতা হারালেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আমেরিকা

ব্যাংক ধসে লাখ লাখ গ্রাহকের টাকা আটকে গেল, অভিশংসনে ক্ষমতা হারালেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

প্যারাগুয়ের ইউনো ব্যাংকের সেবা মঙ্গলবার ভোরে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর দেশটির লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন থমকে গেছে। ব্যাংকটির প্রায় ২৯ লাখ গ্রাহক…

চীনা গুপ্তচর সন্দেহভাজন নারীর সঙ্গে সম্পর্কের কেলেঙ্কারিতে জড়ালেন এনভিডিয়ার জেনসেন হুয়াং
আমেরিকা

চীনা গুপ্তচর সন্দেহভাজন নারীর সঙ্গে সম্পর্কের কেলেঙ্কারিতে জড়ালেন এনভিডিয়ার জেনসেন হুয়াং

প্রযুক্তি শিল্পের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন জেনসেন হুয়াং। তাঁর নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ জায়ান্ট এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যব…

আমেরিকা

প্রেস সেক্রেটারি পদে ডানা হোয়াইটকে প্রস্তাব: ‘শুধু মজা করছিলাম’, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস স…