…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ভিক্টোরিয়াই বল টেম্পারিংয়ে সেরা ছিল, আত্মজীবনীতে ফাঁস করলেন খাজা

নিজস্ব প্রতিবেদক

নিকট অতীতে মাঠে কোনো বল টেম্পারিংয়ের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে আবার আলোচনা চলছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার কারণে। নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ সাবরে তিনি ২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে নতুন করে বোমা ফাটিয়েছেন।

খাজা দাবি করেছেন, ওই কেলেঙ্কারিতে কোচ-খেলোয়াড়সহ পুরো দল জড়িত ছিল। তার বইয়ে আরও জানা গেছে, অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে কোন দল বল টেম্পারিংয়ে সিদ্ধহস্ত ছিল।

অস্ট্রেলিয়ান ওপেনারের দাবি, শেফিল্ড শিল্ড ক্রিকেটে বল টেম্পারিং স্বাভাবিক ব্যাপার ছিল। আর সেখানে একটি দল দক্ষভাবে রিভার্স সুইং করতো, সেটি হলো ভিক্টোরিয়া। মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া বইটির একটি জায়গায় তিনি এমন তথ্য দিয়েছেন।

খাজা বর্ণনা করেছেন, ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে ভিক্টোরিয়ার খেলোয়াড়রা বলের অবস্থা পরিবর্তনে বেশ দক্ষতার পরিচয় দিয়েছিল। তার ব্যাখ্যা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে বোলাররা খুব একটা সুবিধা পান না। ম্যাচ জেতার জন্য রিভার্স সুইং কিংবা স্পিন তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না।

খাজা লিখেছেন, সম্ভবত ভিক্টোরিয়ানরা এটাতে সেরা ছিল। এমসিজিতে নিষ্প্রাণ ও ফ্ল্যাট উইকেট ছিল। রিভার্স সুইং ও সামান্য স্পিনই ম্যাচ জেতার একমাত্র উপায় ছিল।

তিনি আরও লিখেছেন, ২০০০ ও ২০১০-এর দশকের ভিক্টোরিয়ানরা এই কাজে সিদ্ধহস্ত ছিলেন। উইকেটে বল ছুঁড়ে মারা এবং অন্যান্য নানা কৌশলে বলের বাইরের দিকটাকে ঘষেমেজে রুক্ষ করে তোলা হতো, যাতে এর চকচকে দিকটা তুলনামূলকভাবে আরও বেশি চকচকে দেখায়। এই সবই ছিল খেলার অংশ।

খাজা লিখেছেন, এটা আশ্চর্য হওয়ার মতো কিছু ছিল না যখন, কয়েক বছর পর, বাউন্ডারি পার হওয়ার পর ভিক্টোরিয়ার বোলিং কোচ মিকি লুইসকে ক্যামেরায় মাঠের খাঁজে বল ঘষতে দেখা গিয়েছিল। এসব ব্যাপার ছিল খুবই স্বাভাবিক।

শেফিল্ড শিল্ডে নিজের প্রথম মৌসুমে একবার অদ্ভুত উপায়ে বল টেম্পারিংয়ের সাক্ষী হয়েছিলেন খাজা। তিনি দাবি করেন, রিভার্স সুইং করাতে এক অজ্ঞাত খেলোয়াড় তোয়ালেতে শুকিয়ে যাওয়া সুপার গ্লু ব্যবহার করেছিলেন।

খাজা বলেন, একজন খেলোয়াড়ের তোয়ালেতে সুপার গ্লু ছিল। সে বলের খসখসে দিকটায় শুকিয়ে যাওয়া সুপার গ্লু দিয়ে ঘষতো। এটা বেশ ভালো কাজে দিতো, বল সবসময় রিভার্স করতো।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কখনো বল টেম্পারিং করিনি, ঘষে কিংবা অন্য কোনোভাবে। কিন্তু যা হচ্ছিল তার সবই জানতাম।

খাজার এই স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবার বিতর্ক উস্কে দিয়েছে। ২০১৮ সালের স্যান্ডপেপার গেটের পর ক্রিকেট অস্ট্রেলিয়া কঠোর শাস্তি দিয়েছিল, কিন্তু খাজার বই বলছে, ঘরোয়া ক্রিকেটে এমন আচরণ বহু বছর ধরেই চলছিল।

খেলা বিভাগের আরও খবর

তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড
খেলা

তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ, বললেন ধারাভাষ্যকার মেসফিল্ড

সাফ চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে ঢাকায় আসা সাবেক ইংলিশ ফুটবলার পল মেসফিল্ড মনে করেন, ঠিকঠাক কাজ করতে পারলে আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ ভারতে…

লাঞ্চে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য চাই আরও ৩২০ রান
খেলা

লাঞ্চে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য চাই আরও ৩২০ রান

সিলেট টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ৩৬৯ রানের কঠিন লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।…

খেলা

লাঞ্চে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জিততে এখনো দরকার ৩২০ রান

সিলেট টেস্টের পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়েছে স্বা…

খেলা

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার সবশেষ ম্যাচে জাতীয় দলের জার্সি শেষবারের মতো পরেছিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়…