…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাউজানে আপসের কথা বলে ডেকে নিয়ে প্রবাসীকে ছুরিকাঘাত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
রাউজানে আপসের কথা বলে ডেকে নিয়ে প্রবাসীকে ছুরিকাঘাত, আহত ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তাঁর সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসী ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিন। তাঁরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সারোয়ারের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জনের একটি দল উত্তরপাড়া এলাকায় যায়। সেখানে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে আপসের কথা বলে ডেকে নিয়ে বাড়ির সামনে মারধর ও ছুরিকাঘাত করে।

হামলাকারীরা ইলিয়াসের স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে। পরে স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সারোয়ার গত দুই মাস ধরে প্রবাসী ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এ হামলা চালানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপসের কথা বলে ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলে মনে হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের জাবের, চট্টগ্রামে ‘মেহফিল-এ-ইনকিলাব’

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শরীফ ওসমান হাদিকে স্মরণ করে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্ল…

জাতীয়

আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হচ্ছে পতেঙ্গা, সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে সাজবে খেজুরতলা

চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর…

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ প্রসাধনী জব্দ করা হয়েছে। জব্দ ক…

জাতীয়

প্রিন্টিং মেশিনের আড়ালে ৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারে মিলেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এতে প্রায় …