…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ প্রসাধনী জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব প্রসাধনী পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, দুবাইফেরত যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি করা প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

প্রিন্টিং মেশিনের আড়ালে ৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারে মিলেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এতে প্রায় …

নতুন রূপে সাজছে পতেঙ্গা-খেজুরতলা সৈকত, গড়ে উঠবে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র
জাতীয়

নতুন রূপে সাজছে পতেঙ্গা-খেজুরতলা সৈকত, গড়ে উঠবে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র

পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ পরিকল্পনার আওতায় পতেঙ্গায় গড়ে তোলা …

মাজার থেকে সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম এক কোটি ২০ লাখ আত্মসাতের অভিযোগ ডা. শাহাদাতের
জাতীয়

মাজার থেকে সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম এক কোটি ২০ লাখ আত্মসাতের অভিযোগ ডা. শাহাদাতের

নিজেদের অপকর্ম আড়াল করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ক…

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
জাতীয়

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলে আরও দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।…