…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলে আরও দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে।

কর্ণফুলী নদী রক্ষায় এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারি করে নদীর দক্ষিণ ও পূর্ব পাশে অবৈধ দখলদারদের তালিকা এবং জরিপ প্রতিবেদন দাখিলের জন্য তিন মাসের সময় বেঁধে দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন।

ওই নির্দেশনায় জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছিল।

কিন্তু ওই নির্দেশনা অনুসারে আদালতে এখনো প্রতিবেদন দাখিল করা হয়নি। বিষয়টি এইচআরপিবির পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আদেশ দেন আদালত।

জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষার জন্য এর সীমানা জরিপ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় ২০২৩ সালে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।

তিনি বলেন, যার কারণে কর্ণফুলী নদীর দখল দূষণ অব্যাহত রয়েছে এবং এর প্রভাবে চট্টগ্রামের বাসিন্দাদের ওপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

আদালতের নতুন আদেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা আদালতে দাখিল করতে হবে।

জাতীয় বিভাগের আরও খবর

প্রিন্টিং মেশিনের আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত
জাতীয়

প্রিন্টিং মেশিনের আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল একটি পণ্যবাহী কনটেইনার। তবে কাস্টমসের তল্লাশিতে ঘোষিত পণ্যের পরিবর্তে পাওয়া গেছে বিপ…

সব ধর্মের মানুষকে নিয়ে চট্টগ্রাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, বললেন ডা. শাহাদাত
জাতীয়

সব ধর্মের মানুষকে নিয়ে চট্টগ্রাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, বললেন ডা. শাহাদাত

সব জাতিসত্তা ও ধর্মের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রেইনবো নেশন গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রাম শহর রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রা…

জাতীয়

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন থেকে পৃথক করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলা বিভক্তকরণের উদ্যোগের প্রতিবাদে শুরু হওয়া…

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ করা হয়েছে। এই অবরোধের কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।…