…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রিন্টিং মেশিনের আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রিন্টিং মেশিনের আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত
ছবি: সংগৃহীত

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল একটি পণ্যবাহী কনটেইনার। তবে কাস্টমসের তল্লাশিতে ঘোষিত পণ্যের পরিবর্তে পাওয়া গেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এ ঘটনায় সরকারের প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘চায়না মার্ট’ নামের একটি প্রতিষ্ঠান এই চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি-সংক্রান্ত নথিতে পণ্য হিসেবে ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হয়েছিল।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কনটেইনারটি বিস্তারিত পরীক্ষা করেন। এ সময় ঘোষিত প্রিন্টিং মেশিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পরিবর্তে কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। পরীক্ষায় মোট ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

এসব স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। এনবিআর জানায়, দেশে ২০ শলাকার নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা।

এর বিপরীতে সরকার প্রতি প্যাকেট থেকে ১০৬ টাকা ৬০ পয়সা রাজস্ব পায়। সে হিসাবে উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত।

অন্যদিকে, কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রী আমদানির বিপরীতে প্রাথমিক হিসাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি চিহ্নিত হয়েছে।

সব মিলিয়ে জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধ সিগারেট উৎপাদনের সম্ভাব্য রাজস্ব ক্ষতি এবং প্রসাধনী আমদানিতে শুল্ক-কর ফাঁকি মিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত করেছে এনবিআর।

এনবিআরের মতে, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি বৈধভাবে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে।

এতে দেশের রাজস্ব ব্যবস্থার পাশাপাশি বৈধ বাণিজ্যিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর আরও জানায়, আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিয়ম, পণ্যের ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

জাতীয় বিভাগের আরও খবর

সব ধর্মের মানুষকে নিয়ে চট্টগ্রাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, বললেন ডা. শাহাদাত
জাতীয়

সব ধর্মের মানুষকে নিয়ে চট্টগ্রাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, বললেন ডা. শাহাদাত

সব জাতিসত্তা ও ধর্মের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রেইনবো নেশন গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রাম শহর রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রা…

জাতীয়

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন থেকে পৃথক করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলা বিভক্তকরণের উদ্যোগের প্রতিবাদে শুরু হওয়া…

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ করা হয়েছে। এই অবরোধের কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।…

জাতীয়

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত তিনজন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।…