…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দেশের সব ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

নিজস্ব প্রতিবেদক
দেশের সব ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’
ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম 'গ্রাম পুলিশ সড়ক' করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সড়কগুলোর পাশে কমপক্ষে এক হাজারটি বৃক্ষ রোপণ করে 'গ্রাম পুলিশ সামাজিক বনায়ন' কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। গত ৮ নভেম্বর পাঠানো এক সরকারি চিঠিতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

পরিপত্রে জানানো হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত 'গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬'-এ গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের সম্মানিত করতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি প্রধান যোগাযোগ পথকে 'গ্রাম পুলিশ সড়ক' হিসেবে নামকরণ করতে হবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সম্পৃক্ত করে ওই সড়কের উভয় পাশে ন্যূনতম এক হাজার চারাগাছ রোপণের মাধ্যমে সামাজিক বনায়নের আওতায় নিয়ে আসার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই সামাজিক বনায়ন প্রকল্প থেকে ভবিষ্যতে প্রাপ্ত আয়ের ৪০ শতাংশ অর্থ সরাসরি ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বণ্টন করা হবে এবং অবশিষ্ট ৬০ শতাংশ অর্থ ইউনিয়ন পর্যায়ের পরিবেশ ও প্রতিবেশের টেকসই উন্নয়ন তহবিলে বরাদ্দ রাখা হবে।

মাঠপর্যায়ের প্রতিটি ইউনিয়নে দ্রুততম সময়ে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অগ্রগতির তথ্য অবগত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

তদারকির সুবিধার্থে পরিপত্রের অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের উপপরিচালকদের কাছেও পাঠানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে গ্রাম পুলিশ সদস্যদের স্বীকৃতির পাশাপাশি প্রতিটি ইউনিয়নে এক হাজার করে গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার উদ্যোগও নেওয়া হলো।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

নোয়াখালীতে জায়গা জমির বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২২) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভগ্নিপতি মো.…

আইন ও অপরাধ

প্রিন্টিং মেশিনের ঘোষণায় আনা কনটেইনারে ৪০ লাখ ৮০ হাজার জাল সিগারেটের স্ট্যাম্প

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া গেছে। এতে প্…

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের

ঢাকার সাভারে এক রাতে দুটি বাসে আগুন লেগেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে বলে অভ…

আইন ও অপরাধ

৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, রায় হাইকোর্টের

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখের বেশি হলে সেটির বিচার করবে যুগ্ম…