…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হেলপার নিহত
ছবি: সংগৃহীত

নগরের পতেঙ্গায় পোশাক শ্রমিকদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মো. আলমগীর নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের হেলপার ছিলেন। এ সময় আহত হন আরও ১৮ জন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সি-বিচ এলাকা থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন— শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর (২৩) ও হিনজুর (২২)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহত শ্রমিকরা কেইপিজেড এলাকার বেনকট নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসলে আলমগীর নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওসি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক আটক আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

হাসিনার বিরুদ্ধে দশ মামলার তদন্ত সারসংক্ষেপ প্রসিকিউশনের হাতে, কাল সংবাদ সম্মেলন: চিফ প্রসিকিউটর

২০২৪ সালের জুলাই ও আগস্টের গণহত্যা সংশ্লিষ্ট দশটি মামলার তদন্তের সারসংক্ষেপ প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে। বর্তমানে প্রাপ্ত এসব নথিপত্র ও প্রমাণাদ…

জাতীয়

বারো দফা দাবিতে পল্টন মোড় অবরোধ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের, তীব্র যানজট

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজির সুরক্ষা নিশ্চিত করাসহ বারো দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ কর্…

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণের জোরালো দাবি তুলবে বাংলাদেশ
জাতীয়

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণের জোরালো দাবি তুলবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, তহবিল এবং প্…

ঢাকায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি
জাতীয়

ঢাকায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।…