…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণের জোরালো দাবি তুলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণের জোরালো দাবি তুলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, তহবিল এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরাম সিভিএফের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর পক্ষে এই যৌথ দাবি বিশ্বসভায় উপস্থাপন করবে।

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ঠিক কত অর্থ পেয়েছে, এমন প্রশ্ন করা হয়। জবাবে সচিব বলেন, এর সঠিক পরিসংখ্যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় দিতে পারবে। তবে বাংলাদেশ বৈশ্বিক জনমত তৈরিতে সফল ভূমিকা রাখছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ১০ নভেম্বর প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাবেন।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বক্তব্য রাখবেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

হাসিনার বিরুদ্ধে দশ মামলার তদন্ত সারসংক্ষেপ প্রসিকিউশনের হাতে, কাল সংবাদ সম্মেলন: চিফ প্রসিকিউটর

২০২৪ সালের জুলাই ও আগস্টের গণহত্যা সংশ্লিষ্ট দশটি মামলার তদন্তের সারসংক্ষেপ প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে। বর্তমানে প্রাপ্ত এসব নথিপত্র ও প্রমাণাদ…

জাতীয়

বারো দফা দাবিতে পল্টন মোড় অবরোধ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের, তীব্র যানজট

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজির সুরক্ষা নিশ্চিত করাসহ বারো দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ কর্…

ঢাকায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি
জাতীয়

ঢাকায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।…

পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হেলপার নিহত
জাতীয়

পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হেলপার নিহত

নগরের পতেঙ্গায় পোশাক শ্রমিকদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মো. আলমগীর নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের হেলপা…