…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগে বিপ্লব হোসেন (২৭) হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে তাকে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাইনু (২৬) এবং আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেনকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর আঘাত করেন আসামিরা।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

রাজধানীর আট স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত একজন, গ্রেপ্তার তিন

রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার, পল্লবী থানা, শাহবাগ, নীলক্ষেত, খিলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকাসহ অন্তত আটট…

আইন ও অপরাধ

চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে…

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৮ জন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯
আইন ও অপরাধ

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১০৭৮ জন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযান…

আইন ও অপরাধ

নোয়াখালীতে জায়গা জমির বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২২) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভগ্নিপতি মো.…