…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে আনন্দ পরিবহনের একটি বাস চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়।

বাসটি চন্দ্রগঞ্জের চরচামিতা বাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে পড়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
জাতীয়

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ নভেম্বর) এনবিআর থেকে এ সম্পর্কিত একটি …

জাতীয়

হাসিনার বিরুদ্ধে দশ মামলার তদন্ত সারসংক্ষেপ প্রসিকিউশনের হাতে, কাল সংবাদ সম্মেলন: চিফ প্রসিকিউটর

২০২৪ সালের জুলাই ও আগস্টের গণহত্যা সংশ্লিষ্ট দশটি মামলার তদন্তের সারসংক্ষেপ প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে। বর্তমানে প্রাপ্ত এসব নথিপত্র ও প্রমাণাদ…

জাতীয়

বারো দফা দাবিতে পল্টন মোড় অবরোধ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের, তীব্র যানজট

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজির সুরক্ষা নিশ্চিত করাসহ বারো দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ কর্…