…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

সাত মাসে হামে ১২০০ শিশুর মৃত্যু, ‘দায় আমার’ বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সাত মাসে হামে ১২০০ শিশুর মৃত্যু, ‘দায় আমার’ বললেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’

আজ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। প্রতিষ্ঠানটির নবনির্মিত ইস্পাতের চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।

জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’

হামের টিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু লোক বলে এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এই কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা আনা হয়েছে ভারত থেকে। বাকি টিকা আনা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্প মূল্যে এই টিকা আনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে যে টিকা ব্যবহার করা হচ্ছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এই টিকা সরবরাহ করেছে ইউনিসেফ। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে টিকা সরবরাহের জন্য স্বীকৃত।

ইউনিসেফকে বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেওয়ার পর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি।

অনেকেই তাঁদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না—এমন অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন যারা হামে আক্রান্ত হচ্ছে, তাঁদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাঁদের বড় অংশের বয়স ছয় মাসের কম।

একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীর প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাঁকে জানানো হয়েছে।

এদিকে বিশ্বে গত ছয় মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে। সাত মাসে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর এই সংখ্যা দেশের টিকাদান কর্মসূচি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।…

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
স্বাস্থ্য

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও…

স্বাস্থ্য

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বে সপ্তম দূষিত শহর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা সপ্তম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৭, যা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিব…

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে
স্বাস্থ্য

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে

গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপে দংশন করে ভ্যানচালক আজাহার হাওলাদারকে। বরিশালের মুলাদীর ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্ত…