…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দিনাজপুরে বকেয়া টাকা চাওয়ায় মারধরে মুদি দোকানির মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে বকেয়া টাকা চাওয়ায় মারধরে মুদি দোকানির মৃত্যু, আটক ১
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে জাকিরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে।

নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের দ্বিতীয় ছেলে। বাড়ির সামনে তিনি একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

মারধরে গুরুতর আহত জাকিরুলকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় মাহাবুরকে আটক করে ফুলবাড়ী থানা-পুলিশ। অন্যরা পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আজ সোমবার সকালে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন।

রোজিনা বেগম স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাহাবুর নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…