…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মাগুরায় হামের উপসর্গে একদিনে ২২ জন ভর্তি, জেলায় মোট রোগী ২ হাজার ২১

নিজস্ব প্রতিবেদক
মাগুরায় হামের উপসর্গে একদিনে ২২ জন ভর্তি, জেলায় মোট রোগী ২ হাজার ২১
ছবি: সংগৃহীত

মাগুরায় হাম রোগীর প্রকোপ বেড়েই চলেছে। জেলা সদর হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২২ জন রোগী ভর্তি হয়েছেন।

সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রেও হামের চিকিৎসা চলছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন; এ নিয়ে জেলায় হাম উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২১ জন দাঁড়িয়েছে।

তবে জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৯ নভেম্বর) জেলা সদর হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ২২ জনের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পরিচর্যায় চিকিৎসা চলছে।

মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির বলেন, হামের প্রকোপ বাড়লেও হামের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলমান রয়েছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি জেলার বড় চিকিৎসা কেন্দ্র। এখানে চলতি বছরে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৬ হাজার ৬০২ জন; জরুরি বিভাগের চিকিৎসাসেবা নিয়েছেন ৭৭ হাজার ৭৩০ জন; এ ছাড়া আউটডোরে চিকিৎসাসেবা নিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১২২ রোগী।

হাসপাতালটিতে প্রতিদিন ভর্তি হয় ৩০০ থেকে ৪০০ রোগী; প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ৫০০ রোগী এবং আউটডোরে প্রায় ১ হাজার ৬০০ রোগী চিকিৎসাসেবা নেন; প্রতিদিন রোগী থাকে ৫০০ থেকে ৬০০ জন।

তবে হাসপাতালটির প্রায় অর্ধেকটাই মাগুরা মেডিকেল কলেজ ব্যবহার করে; নতুন ভবনের চিকিৎসার কার্যক্রম চলমান রয়েছে।

স্থান সংকুলান সমস্যায় সবাইকে বেড দেওয়া যায় না — অনেক রোগী বারান্দায় থাকেন, কেউ ফ্লোরে থাকেন; রোগীদের অবর্ণনীয় কষ্ট হয় বলে স্বীকার করেন তত্ত্বাবধায়ক।

তিনি বলেন, যতদিন মাগুরা মেডিকেল কলেজ তাদের নিজস্ব জায়গায় স্থানান্তরিত না হবে এবং হাসপাতালটির ভবন পুরোটা রোগীদের জন্য ব্যবহার করা না যাবে, ততদিন রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ভবনের র‍্যাম্প ও গেটের সমস্যাসহ কয়েকটি সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে এবং তাঁরা আশ্বস্ত করেছেন যে অচিরেই সমস্যাগুলো সমাধান করা হবে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।…

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
স্বাস্থ্য

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও…

স্বাস্থ্য

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বে সপ্তম দূষিত শহর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা সপ্তম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৭, যা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিব…

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে
স্বাস্থ্য

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে

গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপে দংশন করে ভ্যানচালক আজাহার হাওলাদারকে। বরিশালের মুলাদীর ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্ত…