…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

অপরাধ দমনে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারে একমত বাংলাদেশ-সিঙ্গাপুর পুলিশ

নিজস্ব প্রতিবেদক
অপরাধ দমনে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারে একমত বাংলাদেশ-সিঙ্গাপুর পুলিশ
ছবি: সংগৃহীত

অপরাধ দমনে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারসহ দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও সিঙ্গাপুরের পুলিশ কর্মকর্তারা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করেন তিনি।

বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …