…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন এক লাখ ৪৫ হাজারের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক
গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন এক লাখ ৪৫ হাজারের বেশি মানুষ
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের মেয়াদে গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের অধীনে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে এবং ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পল্লী উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এসব প্রকল্পের অধীনে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এর মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন।

প্রথম প্রকল্পটি হলো 'দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ'। এ প্রকল্পের আওতায় খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন করে তাঁদের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

দ্বিতীয় প্রকল্প 'সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন'। এ প্রকল্পে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা বাড়িয়ে তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

তৃতীয় প্রকল্প 'সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন'। এ প্রকল্পের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়িয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে।

মন্ত্রী জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকার কাজ করছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …