…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সমুদ্রসীমার নিরাপত্তা ও নীল অর্থনীতিতে নৌবাহিনী-নৌপরিবহন অধিদপ্তরের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
সমুদ্রসীমার নিরাপত্তা ও নীল অর্থনীতিতে নৌবাহিনী-নৌপরিবহন অধিদপ্তরের সমঝোতা
ছবি: সংগৃহীত

সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনী ও নৌপরিবহন অধিদপ্তর। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির বিকাশে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানান বক্তারা।

এ সমঝোতার ফলে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানান তাঁরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …