…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

উত্তরখানে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
উত্তরখানে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে রোববার রাতে উত্তরখানের হেলাল মার্কেট দোবাদিয়া রোডের ১০ তলা ভবনের ৯/এফ ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় ইমার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।

সোমবার (৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত ইমার চাচা মো. সাইফুল ইসলাম জানান, তাঁদের গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তাঁর বাবার নাম এবিএম শফিকুল ইসলাম।

তিন বোনের মধ্যে ছোট ছিলেন ইমা। স্বামী আমিনুল ইসলামের সঙ্গে তিনি পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন।

পরিবারের অমতে ৭-৮ মাস আগে তাঁরা প্রেম করে বিয়ে করেন এবং এরপর থেকে উত্তরখানের ওই বাসায় ভাড়া থাকতেন। বিদেশে যাওয়ারও কথা ছিল তাঁদের।

রোববার রাতে পুলিশের মাধ্যমে তাঁরা ইমার মৃত্যুর খবর পান বলে জানান চাচা সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…