…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

‘একটি বাড়ি একটি খামার’ অনিয়মের তদন্ত পল্লী উন্নয়ন বিভাগের এখতিয়ারে নেই, সংসদে জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
‘একটি বাড়ি একটি খামার’ অনিয়মের তদন্ত পল্লী উন্নয়ন বিভাগের এখতিয়ারে নেই, সংসদে জানালেন মন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ে অনিয়মের বিষয় তদন্ত করা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে সর্বমোট কত টাকা ব্যয় করা হয়েছে এবং বেশির ভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার বিষয়টি তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটি ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮ হাজার ৮৫২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রকল্পটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হয়েছে। প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত হয়।

২০২১ সালের ১ জুলাই থেকে ব্যাংকটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে হস্তান্তর করা হয়। এ-সংক্রান্ত কার্যক্রম ওই বিভাগ থেকে চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কোনো কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে না থাকায় আলোচিত অনিয়মের বিষয়ে তদন্ত করা এ বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে প্রতীয়মান হয়।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …