…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে

নিজস্ব প্রতিবেদক
প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে
ছবি: সংগৃহীত

প্রতিটি জেলায় একজন করে ক্রীড়া অফিসার এবং প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য তিনজন করে, অর্থাৎ প্রতি উপজেলায় ২৪ জন করে মোট ১১ হাজার ৮৮০টি ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের সংখ্যা গণনার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হয়নি।

তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।

শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নে একটি প্রকল্প গ্রহণে ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান রয়েছে।

প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর খেলার মাঠ উন্নয়নকাজ শুরু হবে বলে তিনি জানান।

মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

ওই প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সংরক্ষিত আসনের সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সংসদ কাজে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের অনুমোদিত ১০১টি পদের মধ্যে ৪১টি এবং আপন বিভাগে ২৩৮টি পদের মধ্যে ৯৯টি পদ শূন্য রয়েছে।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

ডাক অধিদপ্তরে ৩৬ পদে ১৬৯ জন নিয়োগ, আবেদন শুরু আজ

সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য ৩৬টি পদে ১৬৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার…

চাকরি

ডাক বিভাগে ৩৬ পদে ১৬৯ জনের নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর

ডাক অধিদপ্তরের অধীন বাংলাদেশ ডাক বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।…

চাকরি

ম্যানেজার পদে জনবল নেবে মেঘনা গ্রুপ, আবেদন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত

ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস অ্যাডমিন বিভাগে এই নিয…

সিন্ডিকেট বন্ধ ও অভিবাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের জন্য সাত দফা দাবি এবি পার্টির
চাকরি

সিন্ডিকেট বন্ধ ও অভিবাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের জন্য সাত দফা দাবি এবি পার্টির

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে নিয়োগ যাচাই এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত…