ম্যানেজার পদে জনবল নেবে মেঘনা গ্রুপ, আবেদন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত
ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস অ্যাডমিন বিভাগে এই নিয়োগ দেবে।
নিয়োগটি হবে মেঘনা রি-রোলিং স্টিল মিলস লিমিটেডের জন্য। গত ৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংখ্যা নির্ধারিত নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএ চাওয়া হয়েছে। এ ছাড়া সেলস অপারেশন, অর্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন এবং বাণিজ্যিক নথিপত্র সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে।
এমএস এক্সেল, ইআরপি সিস্টেম, সেলস রিপোর্টিং, ডেটা ম্যানেজমেন্ট এবং ব্যবসায়িক বিশ্লেষণে দক্ষতাও চাওয়া হয়েছে প্রার্থীদের কাছ থেকে।
এই পদে আবেদনকারীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল ঢাকার গুলশান। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬।

