…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

এনআইডি-জন্মনিবন্ধন সংশোধনে ভোগান্তি, সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এনআইডি-জন্মনিবন্ধন সংশোধনে ভোগান্তি, সংসদে ক্ষোভ
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক সংসদ সদস্য।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা প্রথমে বিষয়টি সংসদে উত্থাপন করেন।

তিনি বলেন, এসএসসি সনদ, জন্মনিবন্ধন কিংবা সঠিক নাগরিক সনদসহ সরকারি নথিপত্র জমা দেওয়ার পরও স্থানীয় নির্বাচন অফিসগুলোতে বারবার নোটারি পাবলিক, হলফনামা (এফিডেভিট) কিংবা অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া বন্ধে স্পষ্ট নির্দেশনা দেওয়া প্রয়োজন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, অনলাইনে এনআইডি সংশোধনের আবেদন বাতিল করা হলেও সিস্টেমে অনেক সময় সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয় না। এমনকি কোন কাগজের ঘাটতি রয়েছে, সেটিও স্পষ্ট করা হয় না। ফলে নাগরিকদের বারবার ফি দিয়ে নতুন করে আবেদন করতে হয়।

আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ নোটিফিকেশন বা এসএমএসের মাধ্যমে জানানো বাধ্যতামূলক করা হবে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানও এনআইডি ও জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ভোটার নিবন্ধনের সময় ব্যক্তির দেওয়া তথ্য-উপাত্ত এবং বায়োমেট্রিক তথ্য গ্রহণ ও যাচাইয়ের মাধ্যমে সঠিকতা নিশ্চিত করে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়।

তিনি বলেন, মাধ্যমিক সনদে উল্লেখিত তথ্য যাচাই করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়। তবে শিক্ষাগত যোগ্যতা উচ্চতর থেকে নিম্নতর পর্যায়ে পরিবর্তন, মাধ্যমিক সনদে থাকা নাম বা পিতা-মাতার নামের সঙ্গে ভিন্নভাবে সংশোধন এবং জন্মতারিখ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হলফনামা দাখিল করতে হয়।

মীর শাহে আলম আরও জানান, বর্তমানে সংশোধনের আবেদন বাতিলের কারণ সংশ্লিষ্ট নথি ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয়। এ বিষয়ে আবেদনকারীর মোবাইল ফোনে 'বাতিল' উল্লেখ করে এসএমএস পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব অভিযোগ সম্পর্কে সরকার অবগত রয়েছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …