…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বিদেশে চিকিৎসা ও পড়ালেখার খরচ পাঠানোর পাশাপাশি আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবের নিয়মে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য একবারে ৩০ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাবে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার নং-১১) জারি করে অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে পাঠানো হয়েছে।

চিকিৎসা খরচের ক্ষেত্রে বিদেশে চিকিৎসার জন্য আগাম অনুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা বিদ্যমান ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার (বা সমপরিমাণ অন্য মুদ্রা) করা হয়েছে।

বিদেশে পড়াশোনার ক্ষেত্রে নতুন নিয়মে স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি সমমান) পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ (ফ্রি এডুকেশন) আছে কি না, তা যাচাই করে ব্যাংকগুলো এ অর্থ ছাড় করতে পারবে।

অনলাইন ও দূরশিক্ষণ (করেসপন্ডেন্স কোর্স) ক্ষেত্রে পেশাগত সনদ বা প্রফেশনাল কোর্সের পাশাপাশি এখন থেকে দূরশিক্ষণ বা অনলাইনে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার ফিও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে পাঠানো যাবে।

আরএফসিডি অ্যাকাউন্টে জমার নিয়মেও শিথিলতা আনা হয়েছে। চিকিৎসা, পড়াশোনা ও ভ্রমণে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুবিধা বাড়ায় এখন থেকে নিবাসী বাংলাদেশিরা বিদেশে গিয়ে সঙ্গে করে আনা বৈদেশিক মুদ্রা কেবল কাস্টমস কর্তৃপক্ষের কাছে 'ফর্ম এফএমজে'-তে (Form FMJ) ঘোষণা দিলেই তা আরএফসিডি অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।…

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
স্বাস্থ্য

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও…

স্বাস্থ্য

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বে সপ্তম দূষিত শহর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা সপ্তম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৭, যা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিব…

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে
স্বাস্থ্য

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে

গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপে দংশন করে ভ্যানচালক আজাহার হাওলাদারকে। বরিশালের মুলাদীর ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্ত…