…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সেনাসদস্য তিতাস হত্যায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
সেনাসদস্য তিতাস হত্যায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনার চারদিন পর ২৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে।

প্রধান আসামি মোহাম্মদসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার ভোররাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে।

বিকেলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'সেনাসদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সোমবার ভোররাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এতে মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।'

মামলায় রোহিঙ্গাদের পাশাপাশি কয়েকজন বাংলাদেশি নাগরিকও আসামি হয়েছেন। ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টা করলে প্রধান আসামি মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, 'হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি ধারায় অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

গত বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এ সময় সেনাসদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

অভিযানে মানবপাচারে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনী পাচারের জন্য জিম্মি করে রাখা ৫৬ জনকে উদ্ধার করে।

পরদিন শুক্রবার একই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…