…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা: ঢাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত থেকে শুরু হওয়া এই অভিযান চলে ভোররাত পর্যন্ত।

গ্রেপ্তারকৃতদের মধ্যে থানা পুলিশের হাতে চারজন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে তিনজন গ্রেপ্তার হয়েছেন।

সোমবার ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাজধানীর গত কয়েকদিনে বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

এর আগে ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে।

এই হামলায় পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হন।

অভিযানে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অংশ নেয়। বিভিন্ন জায়গা থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীও গ্রেপ্তার করেছে।

গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর পুলিশের এই বিশেষ অভিযান চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
আইন ও অপরাধ

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে মহাসড়কে মিছিলের…

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯
আইন ও অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর থেকে…

আইন ও অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত: কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়ার হামলাকারী ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) …