…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর থেকে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা হয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রমনা বিভাগে ২২, লালবাগে ৫৯, ওয়ারীতে ৪৩, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৫৬, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার একটি মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর খিলক্ষেত থেকে লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধামরাইয়ে আটটি বাসে আগুনের ঘটনা ঘটল।

অন্যদিকে দেশে খাদ্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু আরও বেড়েছে খাদ্যবহির্ভূত খাতের পণ্য ও সেবায়। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবরের মূল্যস্ফীতি পরিমাপের হিসাবে এমন চিত্রই উঠে এসেছে।

পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম ও কারখানা মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানান্তরের উদ্যোগ এখন প্রায় শেষ পর্যায়ে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
আইন ও অপরাধ

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে মহাসড়কে মিছিলের…

আইন ও অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত: কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়ার হামলাকারী ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) …

রাজধানীজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৬
আইন ও অপরাধ

রাজধানীজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৬

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের একের পর এক ঘটনা ঘটেছে। ফার্মগেট, মিরপুর, ঢাকা বিশ্ববি…