…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
রাজধানীজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৬
ছবি: সংগৃহীত

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের একের পর এক ঘটনা ঘটেছে। ফার্মগেট, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত প্রাঙ্গণ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় এসব ঘটনায় রাজধানীজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশ রূপান্তরের খবরে বলা হয়েছে, এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা বসুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।

দুটি বাসই যাত্রীবাহী ছিল। তবে বাসে কেউ না থাকায় কেউ হতাহত হননি। বাসের ভেতরের সবকিছু পুড়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন মঙ্গলবার রাত ১২টা ৩৮ মিনিটে আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুরে একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মিরপুরেই আরেকটি ঘটনায় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। মিরপুর-১ নম্বর গোলচত্বরে ককটেল বিস্ফোরণে আহত হন ওমর আলী (৬০)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর আদাবর এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবারের ঘটনাগুলোর পাশাপাশি একই দিন যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আবিদা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ফ্ল্যাটের নিটল (২৬) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
আইন ও অপরাধ

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে মহাসড়কে মিছিলের…

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯
আইন ও অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর থেকে…

আইন ও অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত: কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়ার হামলাকারী ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) …