…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে মোট ৫ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার দুদক এই দুটি মামলা করে। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এজাহারে বলা হয়েছে, অসীম কুমার উকিলের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৭৯০ টাকা। এর বিপরীতে তাঁর বৈধ আয়ের পরিমাণ ৫ কোটি ৪ লাখ ৭ হাজার ৪৬৭ টাকা।

অন্যদিকে অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক।

তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদ দেখানো হলেও যাচাইয়ে ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

বৈধ আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে অপু উকিল তাঁর স্বামী অসীম কুমার উকিলের কাছে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন।

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন বা ছদ্মাবৃত করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অসীম কুমার উকিল তাঁর আয়কর নথিতে স্ত্রীর কাছ থেকে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেননি বলে দাবি করেছে দুদক।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
আইন ও অপরাধ

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে মহাসড়কে মিছিলের…

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯
আইন ও অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর থেকে…

আইন ও অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত: কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়ার হামলাকারী ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) …